শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরিশালে মা ইলিশ রক্ষায় ১৪১ জনের কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগে মা ইলিশ রক্ষার অভিযানে গত ছয় দিনে ১৪১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।পাশাপাশি ৩ লাখ ৭৫ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় নিষিদ্ধ।নিষেধাজ্ঞা পালন নিশ্চিতে সেদিন থেকেই বিভাগের ছয় জেলায় চলছে অভিযান।বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ৯ অক্টোবর পর্যন্ত বিভাগে ২৮২ টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান হয় ৭২১টি।

 

 

এসব অভিযান থেকে ২ দশমিক ৫৯৪ টন ইলিশ জব্দ করা হয়।অভিযানে প্রায় ১৮ দশমিক ১৯৯ লাখ মিটারের কারেন্ট জাল জব্দ করে প্রশাসন ও আইনরশৃঙ্খলা বাহিনী।অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে বলে মৎস বিভাগ সূত্রে জানা গেছে।এর মধ্যে বরিশাল জেলায় একদিনেই ২৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

গত ছয় দিনে বিভাগের বিভিন্ন জেলায় ১৪১ জনের কারাদণ্ড হয়েছে।মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ‘ইলিশ আহরণ নিষিদ্ধের মৌসুমে কেউ মাছ ধরতে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে। ‘আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হবে না, সে যতই ক্ষমতাবান হোন না কেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net