শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৯

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরিশালে ১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান

বরিশালে ১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ-এমপি বলেছেন, মৃৎশিল্প আমার দেশের ঐতিহ্য, একে বাচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে, তাহলে যেমন পরিবেশ বাচবে তেমনি মৃৎশিল্পের সাথে জরিত হাজারো মানুষ বাচবে।মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী দীর্ঘ মৃৎ ঐতিহ্যের কথা উল্লেখ করে একে বাচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,শিল্পানুরাগী ময়নুল আবেদিন, সনাক বরিশালের সভাপতি শাহ সাজেদা ও মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান সংগঠনের আহবায়ক সুশান্ত ঘোষ।অনুষ্ঠানে বক্তারা মৃৎ উপকরনের আধুনিকতার প্রতি জোর দিয়ে মৃৎশিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেয়ার দাবি তোলেন। পাশাপাশি মৃৎশিল্পীদের পণ্য বাজারজাত করনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বারিয়ে দেয়ার আহবান জানান।

এ সময় বক্তারা বলেন, এই শিল্পের কাচামাল আমার দেশের মাটি। এ ছাড়াও এই শিল্পের সাথে দক্ষ একদল সম্প্রদায় রয়েছে। সুতরাং এই শিল্পের ভবিষ্যত উজ্জল থাকার কথা থাকলেও এর সাথে জড়িত হাজারো মানুষ কোনভাবে টিকে আছে, নতুন করে কেউ এই পেশায় আসতে চাইছে না।অনুষ্ঠানে উপস্থিত মৃৎশিল্পীরা জানান, করোনাকালে তারা কোন সহযোগিতা পাননি। বরং আপদকালীন ওই সময়ে বহু শ্রমিককে ছাটাই করতে হয়েছে তাদের।

এদিকে, আয়োজনে আজীবন ক্যাটাগরিতে বরিশালের গৈলা গ্রামের জয়দেব পাল কে শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃৎশিল্প সম্মাননা ও মাদারীপুরের কালকিনী উপজেলার ডাসার গ্রামের উমা রানী বিশ্বাস কে শিল্পী চিত্ত হালদার সম্মাননাসহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে সম্মননা ক্রেস্ট, নগদ পাচ হাজার টাকা ও বস্ত্র প্রদান করা হয়।এছাড়া এই আয়োজন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ১৬ চিত্রশিল্পীকে পুরস্কৃত করা হয়।সংগীত ও নৃত্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে নকশী পিঠার ছাচের প্রদর্শনী করা হয়। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী, নওঁগা, টাঙ্গাইল, ফরিদপুর ও রাজবাড়ি থেকে প্রায় দুইশত মৃৎশিল্পী অংশগ্রহন করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net