বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৩

শিরোনাম :

পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় বাসের ধাক্কায় মো. আতিকুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদরের দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল ইসলাম সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি ডিলারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আতিকুল ইসলাম মোটরসাইকেলযোগে আউলিয়াপুরের দিকে যাচ্ছিলেন। তিনি দলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net