খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে কমপক্ষে ৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের আশোকাঠী নির্মাণাধীন মডেল মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউরো ষ্টার লাইন পরিবহনের একটি এসি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। পথে আশোকাঠী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে হাসপাতালে নেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। রেকার দিয়ে বাসটি উত্তোলনের চেষ্টা চলছে। নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply