রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায়

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরীর একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার।

নগরীর সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া এলাকার তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই মাদ্রাসার পরিচালক।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার (৫ সেপ্টেম্বর) মাদ্রাসায় গিয়ে তাকে পায়নি পুলিশ।

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি মাদ্রাসায় যান। সেখানে গিয়ে তিনি আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পরিচালকের অনৈতিক আচরণের কথা জানতে পারেন।

ওই অভিভাবক জানান, বিষয়টি নিয়ে মাদ্রাসা ভবনের মালিকের সঙ্গেও তাঁর কথা হয়েছে। বাড়িওয়ালা তাঁকে জানিয়েছেন, পরিচালকের সঙ্গে যোগাযোগ করে আজ সন্ধ্যার মধ্যে মাদ্রাসায় উপস্থিত হতে বলা হয়েছে। অন্যথায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি।

অভিযোগকারী এক শিক্ষার্থী জানায়, শিক্ষককে সম্মান ও মাদ্রাসার পরিবেশের কথা চিন্তা করে সে বিষয়টি প্রথমে কাউকে জানাতে সাহস পায়নি।

মাদ্রাসার শিক্ষক মো. বায়জিদ আহমেদ বলেন, শিক্ষার্থীরা সবাই শিশু। অভিভাবকেরা শিক্ষকদের ওপর আস্থা রেখে তাদের মাদ্রাসায় পাঠান। সেখানে শিক্ষক অনৈতিক আচরণের নেতিবাচক প্রভাব শিশুদের ওপর পড়তে পারে।

অভিযোগের বিষয়ে জানতে শফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে মাদ্রাসার গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ মাদ্রাসায় গিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net