, ,

শিরোনাম :
পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার

রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন কেন্দ্র হিসেবে বরিশালকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাবির উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার বরিশালেও পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ১২ থেকে ২৭ নভেম্বর অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে পরীক্ষা ও আবেদনের এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা চূড়ান্ত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net