মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭

শিরোনাম :
রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল নাগরিকদের পিটিশন পর্যালোচনার দায়িত্বও পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের বিশারিকান্দি এলাকায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার দুর্গাপাশায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে তিনজনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এবং দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।

 

বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অভ্র জ্যোতি বড়াল।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে এবং এ রকম অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net