মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিভাগীয় কমিশনার মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এসময় কর্মকর্তাসহ অন্যদের অনুপস্থিতিতে অফিস ছিলো তালাবদ্ধ। স্থানীয় দোকানীদের সহায়তায় নৈশ প্রহরী অফিসের তালা খুলেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। এ ছাড়া নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় ওই অফিসের অপর দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ওই ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে অফিসে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবন্ধ ছিল। পরে স্থানীয় নৈশপ্রহরী সাড়ে ৯টায় এসে অফিসের তালা খুলে দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের পার্শ্ববর্তী স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, কাউকে না জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় সেখানে পরিদর্শনে যাই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ। তাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনার জানান, সরকারি অফিসগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। এ ধরনের নজরদারি বাড়লে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি বাড়বে এবং সেবা প্রার্থীরা ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে অফিসে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবন্ধ ছিল। যথাসময়ে কর্মস্থলে অনুপস্থিত সরকারী দায়িত্ব পালনে চরম অবহেলা প্রমাণ করে। একারণে ইউনিয়ন ভূমি (উপ-সহকারী) কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে সুপারিশসহ পত্র পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net