, ,

শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরীতে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তাদের ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কলাডেমা এলাকা থেকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ হেলালুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরীর কলাডেমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডিবি পুলিশ টহলকালীন সময়ে বরিশালগামী যাত্রীবাহী বিএমএফ পরিবহন থেকে দুই নারী ঝুলন চক্রবর্তী (২৭) ও মোসা: কহিনুর বেগমকে (৩৫) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক ঝুলন চক্রবর্তী ফেনী জেলার সদর থানাধীন কাজীরবাগ ইউনিয়নের কাজিরবাগ গ্রামের মৃত কেশব চক্রবর্তীর মেয়ে। অন্যদিকে কহিনুর বেগম বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের মৃত রুস্তম আলী মোল্লার মেয়ে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশ জানান, তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net