, ,

শিরোনাম :
মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি।

বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে জুয়া খেলতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ওবায়দুল ইসলাম মাহির দাবি, ভিডিওটি আসল নয়। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এর সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net