খবর বরিশাল ডেস্বেক:: সামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট পূর্বাবস্থায় বহাল রাখার সিদ্ধান্ত পূণর্ব্যক্ত করলেও গতকাল সোমবার পর্যন্ত সে আলোকে বিমান কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত প্রদান করেনি। গত সপ্তাহে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন বিমানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে কথা বললে, তিনি ‘বরিশাল সেক্টরে কোনো ফ্লাইট হ্রাস করা হবে না’ বলে তাকে জানিয়েছিলেন। গত রোববার রাতে বরিশাল-২ আসনের সাবেক এমপি ও জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একই বিষয়ে বিমানমন্ত্রীর সাথে কথা বললে, বরিশাল সেক্টরে বর্তমানে চলাচলরত সব ফ্লাইট পূর্বাবস্থায় বহাল রাখার সিদ্ধান্তের কথা পূণর্ব্যক্ত করেন বিমানমন্ত্রী।
তবে সোমবার বিকেল পর্যন্ত মন্ত্রীর এ সিদ্ধান্তের আলোকে বিমান বাংলদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন করেনি বলে জানা গেছে। এমনকি ২২ অক্টোবরের পরে বরিশাল সেক্টরে বৃহস্পতিবারের ফ্লাইট বন্ধ থাকবে বলেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে। ২৯ অক্টোবর কোন টিকেট বিক্রি করছে না বিমানের বরিশাল সেলস অফিসসহ অনলাইন পোর্টালও। ফলে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সাথে হতাশাও সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপন সোমবার দুপুরে বরিশালে ইনকিলাবকে জানান, গত সপ্তাহে তিনি আসন্ন শীতকালীন সময়সূচিত বরিশাল সেক্টরে বৃহস্পতিবারের ফ্লাইট হ্রাসে উদ্বেগসহ বরিশালের আপামর জনগণের নেতিবাচক মনোভাবের বিষয়টি বিমানমন্ত্রীর কাছে ব্যক্ত করলে ‘কোন অবস্থাতেই ফ্লাইট হ্রাস করা হবে না’ বলে তাকে আশ্বস্ত করেছেন। এমনকি বরিশাল সেক্টরে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ফ্লাইট ও সময়সূচি বহাল থাকবে বলেও মন্ত্রী তাকে কথা দিয়েছেন। রোববার রাতেও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিমানমন্ত্রী একই কথা দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জানান, সোমবার দুপুরে তিনি বিষয়টি নিয়ে বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথেও টেলিফোনে কথা বলেছেন। কেউই বরিশাল সেক্টরে ফ্লাইট হ্রাস করার কথা বলেননি।
কিন্তু বিমানমন্ত্রী ও বিমান বাংলাদেশ’র সিইও’র আশ্বাসের পরেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদও আসন্ন শীতকালীন সময়সূচিতে বরিশাল সেক্টরে ফ্লাইট সংখ্যা হ্রাসের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিষদ অবিলম্বে নিয়মিত ফ্লাইট চালুসহ যশোর-বরিশাল-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-বরিশাল-যশোর সেক্টেরে সপ্তাহে অন্তত দুই দিন বিমান ফ্লাইট চালু দাবি জনিয়েছেন। গত বুধবার বরিশাল বিভাগীয় সচিবালয়ে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমদের সাথে সাক্ষাৎ করে পরিষদ নেতৃবৃন্দ তার মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী বরাবরে এক স্মারকলিপিতে আবিলম্বে বরিশাল সেক্টরে নিয়মিত জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইটসহ চট্টগ্রাম-বরিশাল-যশোর রুটে সপ্তাহে অন্তত দুই দিন ফ্লাইট চালুর দাবি জানায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply