, ,

শিরোনাম :

আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

আবারো বেদখল হতে শুরু করেছে ‘নগরীর প্রাকৃতিক অক্সিজেন কারখানা বেলস পার্ক’। বেদখল হয়ে গেছে নবগ্রাম রোড চৌমহনী লেকের পারসহ অন্যান্য শান্তি-বিনোদন স্থানগুলো। নগর প্রশাসকের কঠোর বার্তা পেয়ে গত সপ্তাহেই বেলস পার্ক’র অভ্যন্তর থেকে সব দোকানপাট উচ্ছেদ করা হলেও দিন কয়েকের ব্যবধানে পুনরায় বিভিন্ন ধরনের নিম্নমানের খাবারসহ নানা ধরনের পসরা নিয়ে ওয়াকওয়েসহ মাঠটির অভ্যন্তরভাগ দখল হতে শুরু করেছে।
অথচ এ পার্কটির দুটি প্রবেশদ্বারে টেকসই গেটসহ নগর ভবনের ৭ জন নিরাপত্তারক্ষীও রয়েছে। বিষয়টি নিয়ে শনিবার পার্কটির নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞেস করা হলে তারা জানায়, ‘এসব অবৈধ হকাররা সংঙ্গবদ্ধভাবে অনেকটা জোর করে মাঠে প্রবেশ করছে। তাদের প্রতিরোধ খুবই দুস্বাধ্য হয়ে পড়ছে বলেও জানিয়েছে নিরাপত্তারক্ষীরা।

এ ব্যাপারে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত আরআই লকিতুল্লাহ জানায়, কর্তৃপক্ষের সহায়তা নিয়ে পুনরায় এসব অবৈধ হকারদের বিতারণে পুনরায় অভিযান চালানো হবে।
অপরদিকে নগরীর নবগ্রাম রোড-চৌমহনী লেকের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পাড়ের বেদখল এখন পূর্ব পাড়কেও গ্রাস করছে। ক্ষামতাশীন দলের নাম ব্যবহার করে এলাকার কতিপয় চিহিৃত চাঁদাবাজ পুরো লেকটিকে তাদের অবৈধ কর্মস্থলে পরিণত করেছে। এখানে বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছুই অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগেরও কোনো মাথাব্যথা নেই। এমনকি বিদ্যুৎ বিতরণ কোম্পানী ‘ওজোপাডিকো’র দায়িত্বশীল এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি সম্পূর্ণ অবগত থেকেও স্বেচ্ছা অন্ধত্বে ভুগছে বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

এসব ব্যাপারে সিটি করপোরেশনের একাধিক দায়িত্বশীল মহলে আলাপ করা হলে, ‘খুব শিগগিরই নগরবাসীর সাচ্ছন্দ বিঘœকারী যেকোন অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আবারো অভিযান শুরু করবে বলে জানান হয়েছে। এ লক্ষ্যে পুনরায় সাঁড়াশি অভিযান চালান হবে বলেও জানান হয়েছে। এমনকি এসব ব্যাপারে নগর প্রশাসক নিজেও কঠোর মনোভাব পোষণ করছেন বলে নগর ভবনে দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net