, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

ফের বিয়ে করছেন ইমরান খান

dynamic-sidebar

ডেস্ক নিউজ : লুকিয়ে বিয়ে তিনি করেননি। শনিবারই তার লুকিয়ে বিয়ের খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরের দিন মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তবে স্বীকার করে নিলেন বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। তার মুখপাত্র এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, বুশরা মানেকা নামে একজনকে ইমরান বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি সময় চেয়েছেন তার পরিবার ও তার সন্তানদের সাথে আলোচনা করার জন্য।

সেই বিবৃতিতে লেখা হয়, এটা খুবই ব্যক্তিগত বিষয়। এভাবে তা সংবাদ মাধ্যমে চলে আসা ভালো নয়। বুশরা মানেকা খুবই সাধারণ মানুষ। ও কোনও সেলিব্রিটি নয়। এটা খুব সংবেনশীল বিষয় যে দু’জনেরই সন্তানরা বিষয়টি সংবাদ মাধ্যমের থেকে জানাল। যখনই মানেকা প্রস্তাব গ্রহণ করে নেবে তখন স্বয়ং ইমরান খানই সেই খবর জানাবে।

ইমরানের বয়স ৬৬। মানেকা ৪০। মানেকা বিয়ে করেছিলেন ইসলামাবাদের এক কাস্টমস কর্মকর্তাকে। খবর রটে যায় ১ জানুয়ারিই লাহৌরে বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা খান। ১৯৯৫ সালে দু’জনের বিয়ে হয়েছিল। যে বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। এরপর ২০১৫ সালে তিনি বিয়ে করেন রেহাম খানকে। সেই বিয়েও বেশি দিন টেকেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net