খবর বরিশাল ডেস্ক :
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আবাসিক হলগুলোতে সুস্থ, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) কলেজের বিভিন্ন আবাসিক হলে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল এবং জীবনানন্দ দাশ ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আবাসিক হলগুলোতে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চর্চার পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ছাত্রনেতা সায়েম শাহনেওয়াজ।
ফুটবল বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকা সরকারি বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে এবং আবাসিক হলগুলোতে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে ছাত্রদল কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply