শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
সৌদি রাজপ্রাসাদে বিক্ষোভ ১১ প্রিন্স গ্রেপ্তার

সৌদি রাজপ্রাসাদে বিক্ষোভ ১১ প্রিন্স গ্রেপ্তার

dynamic-sidebar

সৌদি আরবের রিয়াদে রাজকীয় প্রাসাদে বিক্ষোভের কারণে ১১ জন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারী প্রিন্সদের প্রথমে রাজপ্রাসাদ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সরতে রাজি না হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। রাজপ্রাসাদের সূত্র স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ নতুন নির্দেশনা জারি করেছেন যে, সরকার এখন থেকে আর প্রিন্সদের বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করবে না। প্রাসাদে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন প্রিন্সরা। এ ছাড়া তারা গত বছর হত্যার দায়ে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবি করছিলেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষের নির্দেশে।

এদিকে ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সমালোচনা করায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির দৈনিক আল-ওয়াতান-এর নিয়মিত কলাম লেখক সালেহ আল-সেহিকে গত বুধবার গ্রেপ্তার করা হলেও তা প্রকাশ পায় পরে।

এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আল-সেহিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। তারা সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার করা হবে, এমন ধারা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষের প্রতি।

সম্প্রতি দেশটিতে রাজপরিবারের অনেক সদস্য, বর্তমান ও সাবেক মন্ত্রী, শীর্ষ ধনকুবেরদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিলাসবহুল হোটেলে বন্দী রাখা হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। অনেককে পরে সম্পদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দুর্নীতিবিরোধী অভিযানের নামে নিজের সম্ভাব্য প্রতিপক্ষকে ঘায়েল করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net