বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩

বরিশালে এশিয়ান টিভির বর্ষ পূতি পালন

dynamic-sidebar

বরিশালে এশিয়ান টিভির বর্ষ পূতি পালনশামীম আহমেদ বরিশাল: বরিশালে বেসরকারী স্যাটালাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি ও৬ষ্ঠ বর্ষে পদাপর্ন উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে বর্ষপূতি পালিত হয়। আজ সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের প্রধান অতিথি নগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন ইলেক্টনিক্্র মিডিয়া বা প্রিন্ট মিডিয়াগুলো আরো বেশী বেশী করে সমাজের অত্যাচার-অনাচার-অপরাধ বিষয়ের খবরগুলো উপর গুরুত্ব দেয়ার আহবান জানান।

বরিশালে ন্যায়, সততা, নিয়ে যে সকল সংবদকর্মী কাজ করেন তাদের সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বক্ষন সাথে থাকার আশ্বাষ দেন।
বরিশাল এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোস্তফা ফিরোজের আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ,বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মোঃ হুমাউন কবীর,শহীদ আঃ রব সেরনিয়াত ট্রেক্্রটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মজিবর রহমান,শহীদ আঃ রব সেরনিয়াবাদ ট্রেক্্রটাইল ইনস্টিটিউটের চীফ ইন্সেপ্রেক্টর নজরুল ইসলাম,কাউন্সিলর গাজী আকতারুজ্জামান হিরু,বরিশাল যুব উন্নয়নের উপ-পরিচালক আবু তাহের ওবায়দুল্লাহ প্রমুখ।
কেক কেক কেটে ও এক বর্ণাঢ্য র‌্যালি করার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের ৫ম বর্ষ পূর্তি পালন উদ্বোধন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net