বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯

শিরোনাম :
বরিশালে বীর মুক্তিযোদ্ধা তরুন’র ইন্তেকাল, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

বরিশালে বীর মুক্তিযোদ্ধা তরুন’র ইন্তেকাল, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী থানাধীন সরিকল ইউনিয়ন নিবাসী সৈয়দ লতিফুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমান তরুন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত রোগে ভূগছিলেন। গত মঙ্গলবার বেলা ৩টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখেছেন। গতকাল বুধবার (২৪ জানুয়ারী) তার নিজ বাড়ি গৌরনদী থানাধীন সরিকল গ্রামে সকাল বেলা ১১টায় রাষ্ট্রীয় গার্ড-অব অনার প্রদান এবং জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা) গৌরাঙ্গ প্রসাদ গাইনের উপস্থিতিতে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমানকে গার্ড-অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (বীর বিক্রম), সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহিম সরদার, সহকারী কমান্ডার নূর মোহাম্মদ হাং, মুক্তিযোদ্ধা মজিবর সর্দার, আমির মোল্লা, সাবেক ওয়ার্ড মেম্বর সৈয়দ নুরুল ইসলাম, সরিকল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি সরকার, মরহুমের বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈয়দ মোঃ আবু সুফী, ছোট ছেলে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট সৈয়দ কাওছার হামিদ রাসেল সহ মরহুমের আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহাবুবুর রহমান তুহিন দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে মাত্র ১৯ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net