বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
চট্টগ্রামে বাংলাদেশের সেরা সংগ্রহ

চট্টগ্রামে বাংলাদেশের সেরা সংগ্রহ

dynamic-sidebar

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেরা ইনিংস খেলল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রান সংগ্রহ করলো টাইগাররা। টেস্টে চট্টগ্রামে এক ইনিংসে বাংলাদেশের এটি সর্বোচ্চ সংগ্রহ। এই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস হলো ৫০৩ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই ইনিংস খেলেছিল বাংলাদেশ।

চট্টগ্রামে সবচেয়ে বড় স্কোর হলো ইংল্যান্ডের। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৫৯৯ রানের ইনিংস খেলেছিল ইংলিশরা। ২০১১ সালে ৫৯৪ রান করে পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে। সবমিলিয়ে বাংলাদেশের এই ম্যাচের ৫১৩ রানের ইনিংসটি রয়েছে ষষ্ঠ অবস্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুমিনুলের ১৭৬, মুশফিকের ৯২, তামিমের হাফ সেঞ্চুরি এবং রিয়াদের অপরাজিত ৮৩ রানের দারুণ ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১৩ রান সংগ্রহ করে।

ত্রিদেশীয় সিরিজে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ৮৭তম খেলোয়াড় হিসাবে টেস্ট ক্যাপ পরেছেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন সানজামুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net