শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
বরগুনায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত: ১০ লাখ টাকার ক্ষতি

বরগুনায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত: ১০ লাখ টাকার ক্ষতি

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ১টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টায় বরগুনা পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ক্রোক গ্রামে। ভস্মীভূত ঘরের মালিক আবুল বাশার জানান, ‘আমি বাজার থেকে রাত সাড়ে ৮ টার দিকে যখন বাড়ির কাছাকাছি আসি তখন শুনতে পাই মানুষের হই হুল্লোর। বাড়িতে এসে দেখি আগুনে আমার ঘর পুড়ছে। তাপের কারণে কেউ আগুন নেভাতে কাছাকাছি যেতে পারেননি। সবার চোখের সামনেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় পরিবারের কেউ ঘরে ছিল না। আগুনের এ তা-বলীলা প্রায় ১ ঘণ্টা যাবত চলতে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।’ অগ্নিকা-ের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানান আবুল বাশার। বরগুনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকার ও সদর ইউপি চেয়ারম্যান আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net