, ,

শিরোনাম :
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা ইশরাকের কাজ ভালো, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী, দেখার জন্য কেউ নেই ময়লাখোলায় পরিবেশদূষণ, বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল
পিরোজপুরে গণধর্ষণ ও ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরে গণধর্ষণ ও ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

dynamic-sidebar

পিরোজপুরের ইন্দুরকানীতে আলোচিত শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ইন্দুরকানী থানার এসআই আ. রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিমুল হাওলাদার উপজেলার জামুয়া গ্রামের সুলতান হাওলাদরের ছেলে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে পুত্রবধূ ও তার শাশুড়িকে গণধর্ষণ এবং ২০১৮ সালে ডাকাতির ২টি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। ভয়ে কেউ মুখও খুলছে না। ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় আটক দেখানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net