শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
পিরোজপুরে গণধর্ষণ ও ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরে গণধর্ষণ ও ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

dynamic-sidebar

পিরোজপুরের ইন্দুরকানীতে আলোচিত শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ইন্দুরকানী থানার এসআই আ. রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিমুল হাওলাদার উপজেলার জামুয়া গ্রামের সুলতান হাওলাদরের ছেলে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে পুত্রবধূ ও তার শাশুড়িকে গণধর্ষণ এবং ২০১৮ সালে ডাকাতির ২টি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। ভয়ে কেউ মুখও খুলছে না। ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় আটক দেখানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net