শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫১

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
ঝালকাঠিতে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণের দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও আবাসিক এলাকার পাশে পৌরসভা কর্তৃপক্ষের গড়ে তোলা অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের কৃষ্ণকাঠি গুরুধাম এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী।

এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গুরুধাম এলাকার বর্ষিয়ান ব্যক্তি আবদুল মজিদ হাওলাদার, আবদুল হামেদ খান, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু ও খালিদ মাহামুদ।

এসময় বক্তরা অভিযোগ করেন, শহরের জনগুরুত্বপূর্ণ কৃষ্ণকাঠির গুরুধামে সরকারি জমি দখল করে পৌরসভা কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও আবাসিক এলাকার পাশে শুক্রবার একটি ট্রাকস্ট্যান্ড গড়ে তোলেন। শুক্রবার থেকেই সেখানে ট্রাকে মালামাল ওঠানামা শুরু হয়।

এতে ওই এলাকায় যানজট ও শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয়রা ট্রাকস্ট্যান্ডটি অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেন।

এতেও পৌর কর্তৃপক্ষ যদি ট্রাকস্ট্যান্ডটি অপসারণ না করে তাহলে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশসহ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানানো হয় মানববন্ধন থেকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net