শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
পিরোজপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

পিরোজপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

dynamic-sidebar

পিরোজপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু আহমদ ছিদ্দীকী।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

তিন দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার সাথে গ্রন্থমেলারও আয়োজন করা হয়। মেলায় ১৩টি বুক স্টল এবং ৩৮টি ডিজিটাল উদ্ভাবনী স্টলে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net