শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩২

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
বরিশালে র‌্যাব-৮ এর পৃথক অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক

বরিশালে র‌্যাব-৮ এর পৃথক অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক

dynamic-sidebar

বরিশালে পৃথক দু’টি অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন- নগরের উকিলবাগি সড়কের আবু হানিফ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (২৪) ও গৌরনদী উপজেলার বড় কসবা এলাকার মো. আব্দুল গনি খানের ছেলে মো. সোহান খান (২০)। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার বড় কসবা এলাকায় অভিযান চালিয়ে ১৩২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. সোহান খানকে আটক করেছে র‌্যাব- এর সদস্যরা। রোববার সকালে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের উকিলবাড়ি সড়কে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ রাব্বি হাওলাদারকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net