বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫০

কাশীপুরে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দী শিশুর লাশ উদ্বার

কাশীপুরে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দী শিশুর লাশ উদ্বার

dynamic-sidebar

ইমরান হোসেন :- নিখোঁজের ৩ দিন পর বরিশালে ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্বার করেছে পুৃলিশ। গতকাল সকাল ১০ টায় কাশীপুর গনপাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থানের বিতর থেকে লাশটি উদ্বার করে এয়ারপোর্ট থানা পুৃলিশ। এ ঘটনায় সন্ধেহভাজন এক রিক্সা চালককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। থানা সূত্রে জানাযায়, ৩০ নং ওয়ার্ড গনপাড়া এলাকার আ: জব্বার ডালীর মেয়ে ৩য় শ্রেণীর ছাত্রী শিলা আক্তার (৮) গত ১১ মার্চ নিখোঁজ হয়। এরপর অনেক খোজাঁখুজি করেও কোন সন্ধান না পেয়ে ঐ দিন এয়ারপোর্ট থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন তার বাবা ( যার নং ৩৯৪ )। গতকাল সকালে গনপাড়া এলাকার হালিম মাস্টারের বাড়ীর পারিবারিক গোরস্থানে স্থানিয়রা বস্তাবন্দী লাশ টি দেখতে পায়। পরে পুৃলিশ খবর দিলে তারা এসে লাশটি উদ্বার করেন। লাশ উদ্বরের খবর পেয়ে নিহত শিলার পরিবার এসে লাশটি নিখোঁজ শীলার বলে সনাক্ত করেন। এয়ারপোর্ট থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয় টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় রিক্সা চালক কালুকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে। এদিকে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার এস এম রুহুল আমিন, এসি শাহনাজ পারভিন সহ উর্দ্বতন কর্মকর্তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net