শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
পটুয়াখালীতে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন

পটুয়াখালীতে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন

dynamic-sidebar

পরকীয়ার জের ধরে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় রোবিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে তার স্বামী সোহান দফাদার।
শনিবার (১৭ মার্চ) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (১৬ মার্চ) মধ্যরাতে মধুপুরা গ্রামের বাবার বাড়িতে এ হামলার শিকার তিনি।রোবিনা বেগম দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের আফজাল মীরার মেয়ে ও খইসাখালী গ্রামের সোহান দফাদারের স্ত্রী।
গৃহবধূর বাবা আফজাল মীরা বলেন, বৃহস্পতিবার মেয়ে ও জামাই তার বাড়িতে বেড়াতে আসে। অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাই আমার মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘর থেকে পালিয়ে যায়।সকালে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন, সে অনুযায়ী আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net