শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরিশালে ১০০ মণ জাটকা জব্দ

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা ১০০ মণ জাটকা নিলাম করা হয়েছে। এ ঘটনায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ এ আদেশ দেন।
এর আগে, রোববার ভোরে হিজলা উপজেলার বাউশিয়া নদীতে অভিযান চালানো হয়।বরিশাল নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হিজলা থেকে একটি নৌকা বোঝাই করে ১৪ জন মৎস্য ব্যবসায়ী জাটকা নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পরে অভিযান চালিয়ে নৌকা ও জাটকাসহ ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জাটকা নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সিদ্ধান্ত হয় এবং আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।ইউএনও আবু জাফর রাশেদ জানান, একই বিষয়ে দু’বার দণ্ডের নিয়ম না থাকায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জব্দ করা জাটকা নিলামে ১০ জন ব্যবসায়ীর অংশগ্রহণে সর্বোচ্চ দর ২ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net