শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
ভারতীয় ক্রিকেটারদের হোটেলে নারী সরবরাহ করা হয়!

ভারতীয় ক্রিকেটারদের হোটেলে নারী সরবরাহ করা হয়!

dynamic-sidebar

এবার আরও অভিযোগ করলেন হাসিন জাহান। যার জেরে কেবলমাত্র সামিই নন, ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তিতেও কালির ছিটে।
হাসিন জাহান মুখ খুললেই ঘটছে বিস্ফোরণ। সামিকে কার্যত অভিযোগে অভিযোগে বিদ্ধ করছেন প্রতি মুহূর্তে। যার জেরে জাতীয় দল হোক বা আইপিএল-সামির ক্যারিয়ারই কার্যত সঙ্কটে। বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট লিস্ট থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন সামি। আইপিএল ক্যারিয়ারও গভীর অন্ধকারাচ্ছন্ন সামির।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এবার আরও বড় অভিযোগ করেছেন হাসিন জাহান। যার জেরে কেবলমাত্র সামিই নন, ভারতীয় দলের ক্রিকেটারদের ভাবমূর্তিতেও কালির ছিটে। ওই প্রতিবেদনের দাবি, হাসিন জানিয়েছেন, কুলদীপ নামের এক ব্যক্তি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারদের যৌনকর্মী সরবরাহ করেন। সামিকে বিঁধতে গিয়ে এবার অভিযোগের তীরের গতিমুখ ভারতীয় ক্রিকেট দলের প্রতি।
বিস্ফোরণ ঘটিয়ে হাসিনের বক্তব্য, ‘‘কুলদীপ ভাইয়াকে সামি নিজের বন্ধু বলে পরিচয় দেয়। সমস্ত ক্রিকেটারদের বিষয়ে বলতে পারব না, তবে ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার কুলদীপকে চেনে। ক্রিকেটারদের সঙ্গেই কুলদীপের ওঠাবসা। কুলদীপই যৌনকর্মী সাপ্লাই করেন সামিকে।’’
এরপরেই হাসিনের সংযোজন, ‘‘কুলদীপ সামিকে জিজ্ঞাসা করে, রাতে কোনও মহিলা লাগবে কি না, তার দর কত! সামিই ঠিক করে কোন মহিলাকে রাতে পাঠানো হবে। সামি বলেন, ‘‘এই মহিলা কাল এসে সকালে গিয়েছে। অন্য কাউকে পাঠাও। যখন নাম করে সামিকে যৌনকর্মী বেছে নেওয়ার কথা বলা হয় তখন ও বলে, কাজ হয়ে যাওয়ার পরে নাম ভুলে যাই।’’
হাসিন-সামির ঘটনা যেন টেলিভিশনের ছোট পর্দার সিরিয়াল। প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে।

…………আমাদের সময়.কম

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net