, ,

শিরোনাম :
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা
বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ

dynamic-sidebar

নগরীর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ-জনগনের দুর্ভোগ।
বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা টানা একমাস ধরে কাজকর্ম বন্ধ করে কর্মবিরতি পালন করে আসছিলেন। রোববার (১৮ মার্চ) সকাল থেকে তারা নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও বন্ধ করে দিয়েছেন। ফলে সন্ধ্যার পরই নগরীর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ জমা হয়েছে। আগামী ২/১দিন এ অবস্থা অব্যাহত থাকলে নগরীর সড়কগুলো আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছেন নগরবাসী। একই দাবিতে গত বছর ২৭ মার্চ থেকে টানা ৭ দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ রাখায় তখন নগরীর জনজীবন অসহনীয় হয়ে উঠেছিল। এদিকে বরিশালের মেয়র আহসান হাবিব কামাল নগর ভবনে আসবেন, এমন খবরে বেতনবঞ্চিতরা তাকে প্রতিরোধ করতে রোববার সকাল থেকে নগরভবনে অবস্থান নেন। তবে শেষ পর্যন্ত মেয়র কামাল আর সেখানে যাননি।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বরিশালটাইমসকে বলেন, বেতন দেয়ার মতো টাকা বিসিসির তহবিলে নেই। কর্মকর্তা-কর্মচারীরা কাজ না করায় নতুন করে রাজস্ব আয়ও হচ্ছে না। তাই এ সংকট সমাধান করতে হলে আন্দোলনকারীদের কাজে যোগ দিয়ে রাজস্ব আয় বাড়াতে হবে।
এছাড়া সমাধানের কোনো পথ নেই। আন্দোলনের নেতৃত্বদানকারীদের একজন পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা দিপক লাল মৃধা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন শাখার সহস্রাধিক শ্রমিক দৈনিক মজুরিভিত্তিতে কাজ করেন। তারা ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। গত একমাস কর্মবিরতি পালন করা হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রাখা হয়েছিল। মেয়র আহসান হাবিব কামাল নগর ভবনে আসছেন এমন খবরে কাজ বন্ধ রেখে পরিচ্ছন্ন কর্মীরা নগর ভবনে চলে আসায় নগরীতে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়নি। তবে সোমবার শ্রমিকরা পরিচ্ছন্নতার কাজে যোগদান করবেন বলে দিপক লাল মৃধা আাশা করছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net