, ,

শিরোনাম :
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা

বরিশালে ৪৫ মণ জাটকা জব্দ, আটক ১

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ৪৫ মণ জাটকা বোঝাই একটি ট্রলার উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার রাতের এই অভিযানে ইব্রাহীম ব্যাপারী নামে একজনকে আটক করা হয়।
ইব্রাহীম ব্যাপারী বাউশিয়া এলাকার মৃত কাঞ্চন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শিকার ও পরিবহন নিষিদ্ধ একটি ট্রলার বোঝাই ৪৫ মণ জাটকাসহ ইব্রাহীমকে আটক করে নৌ পুলিশ।
সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের ভ্রাম্যমাণ আদালত আটক ইব্রাহীমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রির আদেশ দেন। একই সাথে জব্দকৃত জাটকা বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net