শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫২

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
দেশে ফিরেননি মাহমুদউল্লাহ-তামিম, যাচ্ছেন লাহোর

দেশে ফিরেননি মাহমুদউল্লাহ-তামিম, যাচ্ছেন লাহোর

dynamic-sidebar

ক্রীড়া প্রতিবেদক : নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। রোববার রাতে ফাইনাল খেলে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

তারা শ্রীলঙ্কা থেকে যাবেন পাকিস্তানের লাহোরে। যোগ দিবেন পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমিতে। আগামীকাল মঙ্গলবার প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তামিমদের পেশোয়ার জালমি ও মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স। তামিম ও মাহমুদউল্লাহ দারুণ ফর্মে আছেন। কিন্তু মঙ্গলবার পিএসএল থেকে একটি দলকে বিদায় নিতে হবে। এই ম্যাচে জয়ী দল পরদিন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা ২৫ মার্চ ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে।

তামিমের পাশাপাশি সাকিব আল হাসানকেও চেয়েছিল পেশোয়ার জালমি। কিন্তু সাকিব লাহোর যাননি। তিনি দেশে চলে এসেছেন। আইপিএলে খেলতে যাওয়ার আগে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স রাউন্ডে খেলতে পারেন তিনি। পেশোয়ার জালমির হয়ে খেলা সাব্বির রহমানও যাননি পাকিস্তানে। নিদাহাস ট্রফিতে খেলতে যাওয়ার আগে পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবাল খেলেছেন ৫ ম্যাচ। রান করেছেন ১১, ৩৯, ১১, ৩৬, ৩৭*। মাহমুদউল্লাহ কোয়েটার হয়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন। একটিতে ব্যাট করার সুযোগ পাননি। অপর ম্যাচে ব্যাট হাতে ১৫ রান করেন। বল হাতে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। পেশোয়ার জালমির হয়ে সাব্বির দুই ম্যাচ খেলেছেন। একটিতে ব্যাট করার সুযোগ পাননি। অন্যদিকে মাঠে নেমে করেছেন ১১ রান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net