শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪০

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
উজিরপুরে এক হাজার টাকা না দেয়ায় চিকিৎসা পেলেন না বৃদ্ধা

উজিরপুরে এক হাজার টাকা না দেয়ায় চিকিৎসা পেলেন না বৃদ্ধা

dynamic-sidebar

শামীম আহমেদ,॥ চিকিৎসকের দাবিকৃত এক হাজার টাকা না দেয়ায় সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর চিকিৎসা করেননি চিকিৎসক তানভীর হোসেন। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গড়িয়া নতুনহাট গ্রামের বৃদ্ধা হোসনেয়ারা বেগম (৫৮) জানান, দীর্ঘদিন থেকে তার ডান হাতে একটি টিউমার জনিতরোগে ভুগতে ছিলেন। এ সমস্যা নিয়ে তিনি সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পরে সরকারী টিকেটে হাসপাতালের ৩১নং কক্ষের চিকিৎসক তানভীর রহমানের কাছে গেলে তিনি হাতের টিউমার অপারেশন করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে আনতে বলেন। অপারশনের জিনিসপত্র ক্রয় করে চিকিৎসক তানভীরের কক্ষে উপস্থিত হলে তার (হোসনেয়ারা) কাছে অপারেশন বাবদ এক হাজার টাকা দাবি করেন। তিনি পাঁচশ’ টাকা দিতে চাইলেও চিকিৎসক তানভীর হোসেন চিকিৎসা না করেই বৃদ্ধা হোসনেয়ারাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়। পরে উপাঅন্তুর না পেয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হোসনেয়ারা বেগম অপারেশনের জন্য ক্রয়কৃত জিনিসপত্র ফেরত দিয়ে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক তানভীর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য টাকার কথা বলেছেন, নিজের জন্য নয়। অপারেশনের জিনিসপত্র ক্রয় করে আনার পরেও ওই রোগীর অপারেশন না করার ব্যাপারে জানতে চাইলে তিনি (তানভীর) কোন সদুত্তর না দিয়েই ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম সামসুদ্দিন বলেন, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net