শামীম আহমেদ,॥ বিদ্যুতায়িত হয়ে দেড় মাস যাবত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেলার আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামের কাঠমিস্ত্রী সুমন রায়। অভিযুক্তর চিকিৎসা সহায়তার আশ্বাসের পরেও সহায়তা না দেয়ায় স্থানীয়ভাবে শালিশ বৈঠকে অভিযুক্তর সহযোগীদের হামলায় পাঁচজন আহত হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের হরিহর রায়ের ছেলে গোপাল রায় গত ২ ফেব্রুয়ারী তার মুলা ক্ষেতে রাতের আধারে কাউকে না জানিয়ে তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। পরেরদিন ভোরে স্থানীয় কৃষক কালাচাঁদ রায়ের পুত্র কাঠমিস্ত্রী সুমন রায় (২০) ওই বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। সুমনকে উদ্ধার করতে গিয়ে একই বাড়ির বাসুদেব রায়ের ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া কন্যা বন্যা রায়ও বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করেন।
ওই ঘটনায় অভিযুক্ত গোপাল রায় গুরুতর আহত সুমনের চিকিৎসায় আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিলেও দেড় মাস যাবত হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় ছটফট করা সুমনের চিকিৎসায় অভিযুক্ত গোপাল রায় কোন আর্থিক সহায়তা দেয়নি। এনিয়ে সোমবার রাতে আহত সুমনের বাড়িতে স্থানীয় হরি মোহন গাইন, হরিদাস গাইন, রনজিৎ বৈরাগী, পরিমল সেন, কিরণ বেপারী, কৃষ্ণ বেপারী, জীতেন মুন্সি শালিশ বৈঠকে বসেন। ওই শালিশ বৈঠকে হাসপাতালে ভর্তি অসহায় সুমনের চিকিৎসার জন্য আর্থিক সহয়তা দিতে বলায় অভিযুক্ত গোপাল রায়, তার আত্মীয় চাঁদশী গ্রামের পরিমল মন্ডলসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। গুরুতর আহত হরবিলাস মুন্সি, সজল মুন্সি, কমল রায়, বাসুদেব রায়কে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply