, ,

শিরোনাম :
ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বিমানমন্ত্রীর আশ্বাসের পরও বরিশাল সেক্টরে ফ্লাইট নিয়ে সিদ্ধান্তহীনতা

বরিশালে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

dynamic-sidebar

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ইমরান হোসেন বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সকালের বার্তার উপজেলা প্রতিনিধি ও বাকেরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রীর ছাত্র ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতের পাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মোটরসাইকেলে বাকেরগঞ্জ থেকে আসাছিলো ইমরান হোসেন। এসময় হঠাৎ করে একটি মোটরসাইকেল রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠে গেলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ইমরান হোসেন সিটকে রাস্তার ওপর পরে গেলে একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান রোমান জানান, ইমরান হোসেনের বাড়ি বাকেরগঞ্জের কৃষ্ণকাঠির আতাকাঠি গ্রামে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিকেল ৫ টায় বাকেরগঞ্জে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। যেটুক জানাগেছে, সে ওই মানববন্ধনে অংশগ্রহন করার জন্য বাকেরগঞ্জ সদরের দিকে আসছিলো। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শেখ শামীম আহসান ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net