শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

কলকাতা-বরিশাল বাস সার্ভিস চলতি বছরেই

dynamic-sidebar

দুই বাংলার মধ্যে সৌহার্দ্য বাড়াতে এবার কলকাতার সঙ্গে বরিশালের সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। দিন তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরেই এই বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
বুধবার কলকাতায় দুই দেশের সংশ্লিষ্টদের একটি বৈঠক হয়। সেখানে কলকাতা-বরিশাল-কলকাতা রুটের পাশাপাশি কলকাতা-চট্টগ্রাম রুটে সরাসরি বাস সার্ভিস নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
জানা গেছে, দুটি রুটের বিষয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকার ইতিবাচক। তবে এক্ষেত্রে দিল্লির সবুজ সংকেত পেলেই দ্রুততার সঙ্গে রুট দুটি চালু হবে বলে আশা সংশ্লিষ্টদের। যদিও পদ্মাসেতু চালু হওয়ার পরই কলকাতা-চট্টগ্রাম-কলকাতা রুটের বাস সার্ভিস চালু হবে। তবে এর আগেই এ বছরের শেষ দিকে কলকাতা-বরিশাল-কলকাতা রুটের বাস সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্যামলী পরিবহন কলকাতা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। সংস্থাটির কর্ণধার অবণী ঘোষ বলেন, বুধবার কলকাতার ইকোপার্কের গেস্ট হাউজের বৈঠক ইতিবাচক হয়েছে। সেখানে দিল্লির প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের বিআরটিসির চেয়ারম্যান, সচিব, বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net