রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরিশালে কারেন্টজালসহ আটক ২ জনের জেল-জরিমানা

বরিশালে কারেন্টজালসহ আটক ২ জনের জেল-জরিমানা

dynamic-sidebar

বরিশালের আড়িয়াল খা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক ২ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীত সন্নামতের উপস্থিতিতে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলো খুলনার আব্দুল খালেক বিশ্বাস (৪৭) ও সাতক্ষীরার রিয়াজুল বিশ্বাস (২৫)। রাতে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে প্রেরতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চালানো ওই অভিযানে জব্দ হওয়া আনুমানিক ৪ লাখ টাকার মূল্যের ২০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি আটককৃদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ টাকা অর্থদন্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net