, ,

শিরোনাম :
কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী
শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যু

শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যু

dynamic-sidebar

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত রাজা (১৭) বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিন হাওলাদারের ছেলে।নিহতের স্বজনরা জানান, রাজা সম্প্রতি এসএসসি পরীক্ষা সম্পন্ন করে কলেজে ভর্তির চেষ্টা করছিলো। পাশাপাশি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতো। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি পৌরশহর থেকে বরিশালে ফেরার সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় রাজা। সন্ধ্যায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, নিহতের মরদেহ ‍সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net