রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরিশালে ৩০ মন জাঁটকাসহ আটক ৪

dynamic-sidebar

বরিশালের কীর্তনখোলা নদীর তালতলী এলাকা থেকে ১২শ’ কেজি (৩০ মন) শিকার নিষিদ্ধ জাঁটকাসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার অভিযানে আটক ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের আর্থিক দণ্ড দেয়া হয়।
নৌ পুলিশ জানায়, হিজলা উপজেলা থেকে নৌ পথে উজিরপুর যাওয়ার সময় তালতলী সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১টি ট্রলার বোঝাই ১০টি ব্যারেলে ১২শ’ কেজি (৩০ মন) জাঁটকাসহ ৪ জনকে আটক করে নৌ পুলিশ। সকালে নৌপুলিশ সদর থানা থেকে জব্দকৃত জাঁটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়।
অপরদিকে, আটক ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের আর্থিক দণ্ড দেওয়া হয় বলে জানান নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার মো. বেল্লাল হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net