শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরিশালে শিশু ও নারী নির্যাতন, ধর্ষন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশালে শিশু ও নারী নির্যাতন, ধর্ষন হত্যার প্রতিবাদে মানববন্ধন

dynamic-sidebar

বরিশালে শিশু ও নারী নির্যাতন, ধর্ষন হত্যার প্রতিবাদে নির্যাতক,ধর্ষক-হত্যাকারীদের শাস্তি ও শিশু নারী নির্যাতন আইন যথাযথ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল সম্মিলিত শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন কমিটি। আজ সকাল ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি প্রধান অতিথি একশন এইড কেন্দ্রীয় কান্টি ডিরেক্টর ফারহা কবীর বলেছেন, সমাজের এই নোংরা হিংস্র ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মাধ্যমে আমাদের সমাজকে শুদ্ব করতে হবে। তিনি আরো বলেন বরিশাল সহ দেশব্যাপি শিশু ধর্ষন ও নারী নির্যাতন মুক্ত করতে রাষ্ট্র ও সরকারকে দায়ীত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নারী নেত্রী অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা গনফোরাম সভাপতি এ্যাড. হিরন কুমার দাশ মিঠু, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান,রনজিৎ দত্ত,জাহানার বেগম স্বপ্না। মানববন্ধনে বক্তরা আরো বলেন শিশু ধর্ষন হত্যা সহ নারী নির্যাতনের মামলাগুলো ধীরগতিতে চলার কারনে বার বার সমাজে এরা আইনের ফাকফোকর দিয়ে বেড় হয়ে যায় তাই এসব মামলাগুলো ১৮০দিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করার দাবী জনান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net