, ,

শিরোনাম :
কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী
নানা আয়োজনে বরিশালে চলছে বর্ষবরণ উৎসব

নানা আয়োজনে বরিশালে চলছে বর্ষবরণ উৎসব

dynamic-sidebar

জে. খান স্বপনঃ নানা আয়োজনে বরিশালে উদ্যাপিত হচ্ছে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব।

শনিবার সকাল ৭টা নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে উদীচী শিল্পীগোষ্ঠি প্রভাতি অনুষ্ঠান এবং সিটি কলেজ প্রাঙ্গনে চারুকলা লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবের শুভ সূচনা করে।

এরপর রাখি উৎসব শেষে সকাল ৮টায় নগরীতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা।

এসময় বাঘ, ময়ুর সহ বিভিন্ন প্রানীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কলেজ প্রাঙ্গনে শেষে করে।

অপরদিকে বিএম স্কুল প্রাঙ্গনে প্রভাতি অনুষ্ঠানমালা শেষে সকাল সাড়ে ৮টায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে নগরীতে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে সকালে জেলা প্রশাসনে উদ্যোগে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলার রয়েছে দুই দিনের লোকজ সংস্কৃতিক উৎসব আর উদীচীর রয়েছে তিন দিনের বৈশাখী মেলা।

পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net