রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বরিশালে চলছে সাংবাদিক পুলিশ লেখা যানবাহন বন্ধে সাড়াশি অভিযান

বরিশালে চলছে সাংবাদিক পুলিশ লেখা যানবাহন বন্ধে সাড়াশি অভিযান

dynamic-sidebar

বরিশালে যানবাহনে সাংবাদিক পুলিশ ও প্রেস লেখা রোধ করতে সাড়াশি অভিযান শুরু করেছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এই অভিযানে অংশ হিসেবে গত ৭ দিনে অন্তত ১ হাজার ১১ টি মামলা রুজু করেছে।

এর মধ্যে ৮০৬টি মামলা হয়েছে মোটরসাইকেল আইন লঙ্ঘন অভিযোগে।

 

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে- আকস্মিক শহরে মোটরসাইকেলগুলোতে প্রেস সাংবাদিক ও পুলিশ অহরহ দেখা যায়। কেউ কেউ এমন সাইনবোর্ড ব্যবহার করে আইনশৃঙ্খলা বিরোধী কাজেও জড়িয়ে পড়ে।

বিশেষ করে সাংবাদিক লেখা ব্যবহার করে মাদক ব্যবসায়িরাও সুযোগ নিচ্ছিল। সাম্প্রতিকালে সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীকে তল্লাশি করতে তার কাছে ইয়াবা পাওয়া যায়। তাছাড়া সাংবাদিক বা পুলিশ না হয়েও অনেকে মোটরসাইকেলে স্টিকার ব্যবহার করে আসছিল। মূলত এ খবর নিশ্চিত হয়েই অনেকটা নড়েচড়ে বসেছে বরিশাল ট্রাফিক পুলিশ।

এই ধারাবাহিকতা বজায় রাখতে বৃহস্পতিবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে যানবাহনে অভিযান করে ট্রাফিক পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাফুজুর রহমান জানিয়েছেন- আইন না মেনে মোটরসাইকেল চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাছাড়া সাংবাদিক পুলিশ স্টিকার ব্যবহারের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে এই দুটি পেশাকে ব্যবহার করে মাদকের ব্যবসাও অনেকে চালিয়ে আসছিলেন অনেকে। সবকিছু বিবেচনা করে শহরবাসীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক ও পুলিশ স্টিকার ব্যবহার বন্ধে অভিযান চালানো হচ্ছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net