ভোলা: ভোলা সদরের আলীনগর গ্রামে কিস্তির টাকা তুলতে গিয়ে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে ওই গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিল্লাল সদরের বাপ্তা কানাইনগর গ্রামের বাসিন্দা। তিনি হিড বাংলাদেশের এনজিওকর্মী ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির আহমেদ জানান, দুপুরে বিল্লাল আলীনগর গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় দুলু বেগমের বাড়িতে কিস্তির টাকা তুলতে যান। এ সময় টাকা নিয়ে মা দুলু বেগম ও তার ছেলে বিল্লালের সঙ্গে এনজিওকর্মী বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এনজিওকর্মী বিল্লালকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply