রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন আইজিপি

অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন আইজিপি

dynamic-sidebar

বরিশাল: বরিশালে জেলা পুলিশ লাইন্সের ৬ তলা বিশিষ্ট অস্ত্রাগার ভবন ও ১২ তলা বিশিষ্ট ব্যারাক হাউজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার (১১ মে) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে এ দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেন তিনি। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিমসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইন্স মাঠে পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী।

এর আগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ বরিশালের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ‍পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন আইজিপি।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ব্যারাক হাউজের প্রতি তলায় ৫০ জন পুলিশ সদস্যের আবাসন ব্যবস্থা থাকবে। ফলে পুরো ভবনে ৬শ’ জন পুলিশ সদস্য থাকতে পারবেন এবং অস্ত্রাগারটিও আধুনিক প্রযুক্তিনির্ভর হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net