রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
কাশিপুরে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

কাশিপুরে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

dynamic-sidebar

মো: শামীম হাসান : নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ফজলিাতুন্নেছা মহিলা মাদ্রাসা সংলগ্ন নির্মানাধিন ৭ তলা ভবনের নিচ থেকে আজ দুপুর ২ টার দিকে মুক্তা আক্তার (৩৫) নামে এক নারীর লাস উদ্ধার করা হয় । নিহতের বাবা মো: মুজাহার আলী সরদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইনেস্পেক্টর । স্বামী মো: কবির হোসেন একজন কাপড় ব্যবসায়ী । তার দুটি কন্না সন্তান রয়েছে । বড় মেয়ে মোসা: স্বর্না ৮ম শ্রেনীর ছাত্রী এবং ছোট মেয়ে মোসা: শোহেলী ২য় শ্রেনীর ছাত্রী । নিহত মুক্তা কাশিপুর ২৯ নং ওয়ার্ডের বিল্লা বাড়ির বাসিন্দা ছিল । মুক্তা আজ সকাল ১০ পর থেকে নিখোজ ছিল । এসকল তথ্য মুক্তার আপন খালাতো ভাই মো: ফিরোজ খান এবং প্রতিবেশি মো: রাশেদ খান নিশ্চিত করেছেন । তারা আরো জানান যে মুক্তা দীর্ঘদিন যাবৎ মানুষিক ভারসাম্যহীন ছিল । খবর পেয়ে বিমান বন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে । এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মো: অপু সরোয়ার ,বিমানবন্দর থানার ওসি মো: আনোয়ার হোসেন ,ডিসি (নর্থ) মো: হাবিবুর রহমান , সিআডির পরিদর্শক মো: সেলিম শাহনেওয়াজ । পুলিশ সকল তথ্য সংগ্রহের পর লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম মর্গে পাঠায় ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net