মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বাবুগঞ্জে ফায়ার সার্ভিস কার্যক্রমের উদ্ধোধন

বাবুগঞ্জে ফায়ার সার্ভিস কার্যক্রমের উদ্ধোধন

dynamic-sidebar

অবশেষে দীর্ঘপ্রতিক্ষিত বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলার কলেজগেট নামক স্থানে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারী ২০১৮ শুক্রবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চল সফরে আসলে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্ধোধনের অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধোধন করেন। এদিকে গতকালের আনুষ্ঠনিক উদ্ধোধনী ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স’র বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আব্দুল সত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইফতেসান রহিম,টিম লিডার মোঃ নূরুজ্জামান শরীফ,আল-আমীন ঘরামী, মামুন হোসেন,মাষ্টার মোঃ খবির হোসেন,যুবলীগ নেতা মোঃ মহসিন প্যাদা, মোঃ রিয়াজুল ইসলাম সরদার, মোঃ জিসান খলিফা প্রমূখ। এদিকে ফায়ার সার্ভিস ষ্টেশনের মূল ভবনসহ এর বিভিন্ন কাঠামোর কাজে নিন্মমানের উপকরন ব্যবহার করা হয়েছে বলে অষন্তোষ প্রকাশ করেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স’র বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আব্দুল সত্তার মন্ডল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net