নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিজেকে বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস পরিচয় দিয়ে আটক হয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বিতর্কিত প্রেসিডিয়াম সদস্য বাবুল সদরদার চাখারী।
আজ বুৃধবার (১৬মে) সকালে তাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত আপলোড করা হয়েছে।
পোষ্টটি হুবহু দেয়া হলোঃ আজ ১৬-০৫-২০১৮ খ্রিঃ সকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে জনৈক মোঃ বাবুল সরকার চাখারী নিজেকে জাতীয় সংসদের সংসদ সদস্য পরিচয় প্রদান করে বিদ্যুৎ বিল সংক্রান্ত দালালি করতে আসেন। তিনি মুন্নু ফেব্রিক্স-এর লিগ্যাল এ্যাডভাইজার পরিচয় প্রদান করে ৫ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের বিষয়ে বাপবিবোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর তদবির করতে আসলে তার কথা ও আচরণ অসংলগ্ন মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দালাল হিসেবে চিহ্নিত করে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, বাবুল সরদার চাখারী ন্যাশনাল পিপলস পার্টির একজন বিতর্কিত নেতা হিসেবে পরিচিত। আটকের পূর্বে তিনি নিজেকে এনপিপির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply