রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
সাংবাদিকরাও আমাদের মতো দেশের জন্য কাজ করেন: র‌্যাব-৮ অধিনায়ক

সাংবাদিকরাও আমাদের মতো দেশের জন্য কাজ করেন: র‌্যাব-৮ অধিনায়ক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ র‌্যাব-৮ এর সদ্যযোগদানকৃত অধিনায়ক (সিইও) আতিকা ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ক্রেতারা যেন কোন প্রকার প্রতারিত না হয়, সে বিষয় ছাড়াও পুরো মাসজুড়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি র‌্যাব সদস্যরা সর্বস্তরের মানুষের শান্তির জন্য কাজ করে যাবে।
বৃস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রুপাতলী রোডস্থ র‌্যাব-৮ এর দপ্তরে বরিশালের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত ডিআইজি ও বর্তমান র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম আরও বলেন, আমরা যেমন প্রশাসনের একটি বিশেষ বাহিনীতে দেশের হয়ে কাজ করে যাচ্ছি, তেমনি সাংবাদিকরাও সমাজের একটি বড় অংশ হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, আকতার ফারুক শাহিন, বিধান সরকার, ফেরদৌস সোহাগ, রাহাত খান, খান রফিক প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net