মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীদের টিকিট ফেরত নিয়েছে গ্রীনলাইন

বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীদের টিকিট ফেরত নিয়েছে গ্রীনলাইন

dynamic-sidebar

বরিশাল-ঢাকা নৌরুট দিবাসার্ভিসের যাত্রীবাহি নৌ-যান এমভি গ্রীন লাইন-৩ এর সাথে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনার পর ঢাকাগামী যাত্রীদের টিকেট ফেরত নিচ্ছে গ্রীনলাইন কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১৮ মে) বেলা সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চত করেছেন গ্রীন লাইন সার্ভিসের বরিশাল অফিসের ইনচার্জ শামসুল আরেফিন লিপটন। তিনি জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ২ শতাধিক যাত্রী নিয়ে আসার সময় এমভি গ্রীন লাইন-৩ জাহাজের সাথে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়।  এতে যাত্রীদের তেমন কোন ক্ষতিসাধন না হলেও জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে ঢাকায় থাকা গ্রীন লাইন-২ নামের অপর জাহাজটি ঘটনাস্থলে এনে যাত্রীদের সেটিতে তোলা হয়। যা বেলা ২ টা নাগাদ যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে বরিশাল থেকে ঢাকাগামী ২ শতাধিক যাত্রীর বেলা ৩ টার দিকে গ্রীনলাইন এর জাহাজে করে ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু দুর্ঘটনার পর অনাকাঙ্খিত বিলম্বের কারণে গ্রীন লাইন-২ বরিশালে যাত্রীদের বিকেল সাড়ে ৫ টা ৬ টার দিকে এসে পৌছাবে। লিপটন বলেন, যদিও বরিশালে পৌছানেরার পরপরই গ্রীনলাইন-২ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে পরের দিন শনিবার সকালের যাত্রী সার্ভিস ঠিক রাখার জন্য। কিন্তু আজ সন্ধ্যায় যদি গ্রীনলাইনের যাত্রীদের জাহাজে তুলে দেয়া হয়, তবে তাদের ঢাকায় মধ্যরাতে গিয়ে বিপাকে পড়ার সম্ভবনা রয়েছে। তাই গ্রীনলাইনের মূল অফিস ও বরিশাল অফিস থেকে আমরা যাত্রীদের ফোন দিয়ে টিকেট ফেরত দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। অনেক যাত্রী ইতিমধ্যে টিকেট ফেরত দিয়ে টাকা নিয়ে গেছেন। গ্রীন লাইন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ২ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার লালকুটির ঘাট থেকে এমভি গ্রীন লাইন-৩ বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে গ্রীন লাইন-৩ চাঁদপুরের ষাটনল ও মোহনরপুর এলাকার বিপরীতমুখী বালুবাহী একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গ্রীন লাইন-৩ এর যাত্রীরা জানান, মুখোমুখি সংঘর্ষের পরপরই বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়। যার আরোহীরা সাতরে নদী তীরে গিয়ে পৌছায়। অপরদিকে গ্রীন লাইন-৩ এর বামপাশের সামনের দিকের তলানী ফেটে যায়। এ অবস্থায় গ্রীন লাইন নদীর তীরে নিয়ে নোঙ্গর করে রাখা হয়। উল্লেখ্য মাত্র ৮ দিন আগে গত ১০ মে ঢাকার বুড়িগঙ্গা নদীতে বরিশালগামী এমভি গ্রীন লাইন-২ এর সাথে বিপরীতমুখি এমভি সাব্বির লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রীন লাইনের সামনের বামপাশের একটি অংশ বিধ্বস্ত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net