, ,

শিরোনাম :
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার
বরিশালে দরিদ্রদের টাকা হজম করতে পারেনি প্রতারক দেলোয়ার

বরিশালে দরিদ্রদের টাকা হজম করতে পারেনি প্রতারক দেলোয়ার

dynamic-sidebar

বরিশালের উজিরপুর উপজেলা থেকে দরিদ্রদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন ভুট্টো নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ মে) উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ভুট্টো পূর্বকেশবকাঠি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।র‌্যাব সূত্রে জানাগেছে, দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় গত ৮ মে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান। এর পরে বেশ কয়েকদিন পলাতক ছিলেন দেলোয়ার হোসেন ভুট্টো। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে আটক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net