মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বরিশালে এবার ইফতার বাজারে শীর্ষে নাজেম’স রেস্তোরা

বরিশালে এবার ইফতার বাজারে শীর্ষে নাজেম’স রেস্তোরা

dynamic-sidebar

এইচ আর হীরা ॥ পহেলা রমজান থেকেই বরিশাল মহানগরী সহ পুরো দক্ষিণাঞ্চল জুড়েই ইফতারীর বাজার জমে উঠেছে। দামের কিছুটা পরিবর্তন হলেও তা খুব একটা লাগাম ছাড়া নয়। তবে চিনি আর খেশারী ডালের অগ্নিমূল্যের কারণে জিলাপী, পেয়াজু বেগুনী’র দাম এবার কিছুটা বেশী। অনেক দোকানী অবশ্য দাম না বাড়িয়ে আকারে ছোট করে ক্রেতাদের স্বস্তি দেয়ারও চেষ্টা করছেন। তবে পেয়াজে-এর দাম এবার এখনো সবাইকে যথেষ্ঠ স্বস্তিতে রেখেছে। গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃষ্টির কারনে শীতল বাতাস রোজারদের স্বস্তি দিয়েছে । প্রচন্ড দাবদহের পরে রোজা শুরু হওয়ার দিন থেকেই বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণাঞ্চলে। তবে আবহাওয়া বিভাগের বার্তায় দেশের অনেক এলাকার মত দক্ষিণাঞ্চলেও আরো বেশ কিছুদিন বৃষ্টির সম্ভবনার কথা বলা হচ্ছে গত দুদিন যাবত। এবারো নানা বাহারী ইফতার সামগ্রী নিয়ে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ঐতিহ্য ধরে রাখেছে নাজেম’স রেস্তোরা। নগরীর বগুড়া রোডের পেস্কার বাড়ী এলাকায় নাজেম’স রেস্তোরার স্পেশাল ইফতারী কিনতে শহরাঞ্চলের থেকে এমনকি শহরের বাইরের ঝালকাঠী থেকেও অনেকে গাড়ী নিয়ে ছুটে আসেন।

বরিশালে ইফতারের পূর্ব মুহুর্তে নাজেম’স রেস্তোরায় ক্রেতাদের ভীর। ছবিঃ খবর বরিশাল

এখানে ঘি-এ ভাজা শাহী জিলাপি থেকে শুরু করে বোরহানী, পিয়াজু, বেগুনী, আলুর চপ, চিকেন চপ, তেহারী, চিকেন বিরিয়ানী, হালিম, ছানার পোলাও ও বুন্দিয়া সকলের কাছে গ্রহনযোগ্যতা পাচ্ছে অতীতের মতই। বরিশাল মহানগরীরর বনেদী রেস্তারা হান্ডি কড়াই, গার্ডেন ইন, রয়েল রেস্তোরা, রোজ গার্ডেন এবং রিভার ভিউ’র মত অভিজাত আবাসিক হোটেল গ্রান্ড পার্ক-এও এবার অত্যন্ত উন্নতমানের ইফতারী বিক্রী হচ্ছে। এসব রেস্তোরাগুলো অব্য অপেক্ষাকৃত ধনী-গরীব উভয়ের জন্যই ইফতারী বিক্রী করছে। নাজেম’স রেস্তোরাঁর মালিক মোঃ ফরিদুর রহমান (রেজা) জানান, ভেজালমুক্ত ও মান ভালো হওয়ার কারণেই আমাদের এখানের সকল ইফতারির চাহিদা অনেক বেশি, পাশাপাশি এখানের পরিবেশ ও পরিচালনা খুবই মানসম্মত। তাছাড়া আমাদের এখানে জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিটি কর্মচারীকে পরিস্কার পরিছন্নতার দিকে খেয়াল রাখা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net